বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানের ৪০হাজার টাকা জরিমানা আদায়া করা হয়েছে। ৯মার্চ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মুদি দোকানের সামগ্রী ফুটপাতে রাখার অপরাধে আব্দুর রশিদ এর ২০হাজার টাকা, সবুজের প্লাস্টিকের দোকানের ১০হাজার টাকা ও একই অপরাধে সারোয়ার হোসেনের ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেইসাথে সকল ব্যবসায়ীদের ফুটপাত পন্য সামগ্রী না রাখার জন্য সতর্ক করা হয়। এসময় সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
