বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রæয়ারী) দিবসটি উদযাপন উপলক্ষে ধুনট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের ইছামতী সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
