সর্বশেষ সংবাদ ::

বগুড়ার আসন ছেড়ে দিচ্ছেন — ঢাকা-১৭ থেকে শপথ নেবেন তারেক রহমান

বগুড়া সংবাদ :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ (সদর) আসনে জয়লাভ করেন।
তবে আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত কোনো সংসদ সদস্যকে শপথ গ্রহণের আগে একটি আসন রেখে বাকি আসনগুলো ছেড়ে দিতে হয়। সেই বিধান অনুসারে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি নির্বাচন কমিশন বাংলাদেশ সূত্রেও একই তথ্য পাওয়া গেছে।
প্রচলিত আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে ও নির্বাচিত হতে পারেন। তবে নির্বাচিত হওয়ার পর গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জানাতে হয় কোন আসনটি তিনি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বাকি আসনগুলো শূন্য ঘোষণা করবে।

Check Also

গাবতলীতে ট্রাক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ করে

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  রবিবার বগুড়ার গাবতলীতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *