সর্বশেষ সংবাদ ::

সোনাতলা মহিলা কলেজে বসন্ত বরণ উৎসব পালিত

বগুড়া সংবাদ : শনিবার (১৪ ফেব্রæয়ারি) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বগুড়ার সোনাতলা মহিলা কলেজে নানা আয়োজনে পালিত হলো বসন্ত বরণ উৎসব। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি একেএম আহসানুল মোমেনীন সোহেল। উপস্থিত ছিলেন বালুয়াহাট ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এটিএম গোলাম রকিব,তোফাজ্জল হোসেন, সোনাতলা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক,আব্দুল মোত্তালিব ফরিদ, বালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন নিপু, কলেজের অন্যান্য শিক্ষক,কর্মচারী ও ছাত্রীরাসহ অনেকে। বক্তব্য শেষে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উজ্জ্বল হোসেন খোকন অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

Check Also

কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

বগুড়া সংবাদ :   বগুড়ার কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক জানান, পবিত্র ঈদুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *