বগুড়া সংবাদ : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী প্রচারনায় এসে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের মানুষ নতুন করে কোন দূর্ণীতিবাজ, চাঁদাবাজ, দখলদারকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লবে জীবন দেয়নি। দেশবাসী এক ফ্যাসিবাদের কবল তেকে মুক্তি পেয়ে আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসতে দিবেনা। জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের আকাংখার বাংলাদেশ গড়তে হলে ন্যায়, ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। শনিবার দুপুরে ড. মোস্তফা ফয়সাল পারভেজের সমর্থনে মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি শুরুর পূর্বে কাহালু রেলওয়ে বটতলায় আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন তুরস্কের গাজী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ চকসু’র ভিপি ইব্রাহিম রনি, বগুড়া জেলা জামায়াতের আমীর মাও আব্দুল হক সরকার, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদামদীঘি) আসনে জামায়াতের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। সমাবেশ উপস্থাপনা করেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির।
শিবির সভাপতি বলেন, বিএনপি একাধিকবার ক্ষমতায় এসে জাতিকে দূর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি। হাওয়া ভবন বানিয়ে বিএনপি রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দুর্নীতি করতেই বিএনপি আবারও ক্ষমতায় আসতে চায়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দূর্নীতিবাজদের প্রতিহত করতে হবে। তিনি তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে বলেন, আমাদের নেতারা নিশ্চিত ফাঁসি হবে জেনেও বিদেশ থেকে দেশে এসেছিলেন। ফ্যাসিবাদি হাসিনার জুলুম-নির্যাতন সহ্য করে আমরা দেশেই ছিলাম। অথচ যে ব্যক্তি জীবনের ভয়ে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে বিদেশে ছিলেন, তিনি এখন আমাদেরকে গুপ্ত বলছেন। আসলে তারেক রহমান নিজেই গুপ্তদের নেতা। আগামী নির্বাচনে দেশবাসী এর উপযুক্ত জবাব দিবে।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, কাহালু-নন্দীগ্রাম এলাকা উত্তরাঞ্চলের একটি অবহেলিত এলাকা হওয়ায় বিগত সময়ে এলাকায় কোন হয়নি। এমপি নির্বাচিত হলে তিনি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে সকাল থেকেই জামায়াতের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এসে জড়ো হতে থাকে। একপর্যায়ে রেলওয়ে বটতলা কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে রুপান্তরিত হয়। সমাবেশ শেষে পরে ড. মোস্তফা ফয়সাল পারভেজের নেতৃত্বে রেলওয়ে বটতলা থেকে পায়ে হেঁটে এক বিশাল র্যালি বগুড়া- ওগাঁ মহাসড়ক হয়ে উপজেলার নারহট্র উনিয়নের বিবিরপুকুর বাজার গিয়ে শেষ হয়। এসময় গোটা সড়কে দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রায় ৩০ হাজারেও বেশি মানুষ এই মিছিলে অংশগ্রহন করেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, সহ-সেক্রেটারী মিজানুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মাও. আব্দুল মোমেন, এলডিপি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আনিসার রহমান আনি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুন্জুরুল ইসলাম রাজু, সহ সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, উপজেলা জামায়াতের আমীর মাও. আব্দুস শাহিদ খান, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম মন্ডল, কাহালু উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শহিদুর রহমান সবুজ, সহ-সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, পৌর জামায়াতের আমীর মোঃ ফেরদৌসুর রহমান, সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সাইফুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ প্রমুখ বক্তব্য রাখেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
