সর্বশেষ সংবাদ ::

জান্নাত জাহান্নামের মালিক কে একমাত্র আল্লাহ কোন দল নয় –সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪. কাহালু-নন্দীগ্রাম আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, একটি দল জামায়াতে ইসলামীকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে বলে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে। জান্নাত জাহান্নামের মালিক কে একমাত্র আল্লাহ কোন দল নয়। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আ.লীগ সরকারের আমলে বগুড়া অবহেলিত ছিল। মা বোনেরা আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আমি কথা দিচ্ছে বগুড়ার চেহারা পাল্টে দেওয়া হবে। রোববার বিকেলে বগুড়ার কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ. উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া।
নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপিনেতা শাহজাহান আলী, ফেরদৌস আলম,শফিক তালূকদার, শাহিনুর ইসলাম, আব্দুল মান্নান, মালঞ্চা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, বিএনপিনেতা মুঞ্জুরুল হক তালুকদার, আবুল বাশার, আব্দুল মান্নান, সাদ্দাম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

Check Also

বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে মাঠে হাজারো নারীর রাজপথে মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *