সর্বশেষ সংবাদ ::

ধুনট উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ধুনট উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুল হোসেন, ধুনট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা, নান্দিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল জব্বার, পাঁচথুপি-নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী টিএম নাছের আল মানসুর, নান্দিয়ারপাড়া আলিম মাদরাসার কৃতি শিক্ষার্থী মাহমিদা জান্নাত প্রমূখ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *