সর্বশেষ সংবাদ ::

সান্তাহার পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারনে  বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা!

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার দৈনিক বাজারের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গত ১ মাস ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে মাছ বাজারের অবস্থা বড়ই নাজুক। সেখানে মাছ ক্রেতা ও বিক্রেতাদের অবস্থান করা খুবই কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে মৎস্যজীবী আড়ৎদার সমিতির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে সান্তাহার পৌরসভায়।

মৎস্য পাইকার সমিতি সভাপতি লোকমান হাকিম বলেন,  ড্রেনেজ ব্যবস্থার পরিস্থিতি আরও দুই এক দিন এ রকম চলতে থাকলে মাছ কেনাবেচা করা অসম্ভব পড়বে। অতি দ্রুত মাছ বাজারের ড্রেনেজ ব্যবস্থার পরিবর্তন না করলে আগামী দিনগুলোতে আমরা বাজারের টোল দিতে অপারগতা প্রকাশ করা হবে।
এ সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল মাছ বাজার সমিতির অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দৈনিক বাজারের ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : কেক কেটে উৎসব নয়, জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *