
বগুড়া সংবাদ : প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, নতুন দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান আত্মসমালোচনা, নৈতিক দৃঢ়তা এবং আগামীর পথচলায় নতুন অঙ্গীকারের দিন। একজন রুকনের ওপর যে আমানত ও জবাবদিহিতা অর্পিত হয়, তা যথাযথভাবে পালন করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, মহানগরীর প্রাণকেন্দ্র কোতোয়ালি থানা এলাকায় সাংগঠনিক শৃঙ্খলা, জনসম্পৃক্ততা ও আদর্শিক ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবনির্বাচিত থানা আমিরের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি মহান আল্লাহর কাছে তাওফিক কামনা করেন।
তিনি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসা এবং নৈতিক চরিত্রের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। আত্মশুদ্ধি, ইলমচর্চা ও ধৈর্যের সঙ্গে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।