
বগুড়া সংবাদ : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি
একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক ইসলাম, ডা. সাজিদ হাসান সিদ্দিকী, ওসি শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরী, সাংবাদিক ও পল্লী প্রাণি প্রাথমিক চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ এবং মহিলা উদ্যোক্তা নিপা বেগম (মুরাদপুর)।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী ও বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় খামারি ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এ ক্ষেত্রে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় খামারি, উদ্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।