
বগুড়া সংবাদ : আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাশারফ হাসানের জন্মদিন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মাকামতলা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এস এম রুবেল।
গতকাল রাতে বগুড়া শহরে সংসদ সদস্যের বাসভবনে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান এস এম রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তালুকদার, কাহালু পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম বাদল, যুবদল নেতা ওবায়দুল ইসলাম রাজু, উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।