
বগুড়া সংবাদ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের আহŸায়ক অতুল চন্দ্র দাস, যুগ্ন- আহŸায়ক তৈৗহিদুর রহমান তৈৗহিদ, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বগুড়ার ২৫টি ইউনিট যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকবেন।