
বগুড়া সংবাদ : রবিবার সন্ধ্যায় বগুড়ার নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ে বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন তরফদার, মাওলানা আব্দুল হামিদ বেগ, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদায়তুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার বজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দায়িত্বশীলদের নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন, আত্মশুদ্ধি অর্জন এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ইস্পাতের ঐক্য গড়ে তুলতে হবে। দেশের যেকোনো সংকটে, জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে। পতিত ফ্যাসিস্ট সরকার যাতে সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে হবে।