
বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে পৃথক দুটি রাজনৈতিক মামলায় এক যুবলীগ ও আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃতদের থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী পূর্বপাড়া এলাকার মৃত তফিজ উদ্দিন মন্ডলের ছেলে গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রাঙ্গা (৫০) ও মানিটপোটল গ্রামের মুঞ্জিল আকন্দের ছেলে আ’লীগ কর্মী লাল মিয়া (৫২)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, পৃথক দুটি মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। # (ছবি আছে)