
বগুড়া সংবাদ : বুধবার বিকেলে কাহালুর অঘোর মালঞ্চা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয় এবং অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামকে অবসরকালীন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু -নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিএনপিনেতা মঞ্জুরুল হক তালুকদার মুঞ্জু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান প্রামানিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ মলিহা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) রাজিব কুমার বিশ্বাস, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সিনিযর যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন , পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান বাদল, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, মালঞ্চা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।