
বগুড়া সংবাদ : বগুড়ার ৯ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আজিজুল হক মনজু।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন, ওয়ার্ড বিএনপি নেতা গোলাম মোস্তফা মুন্টু, মো. আতিক, মো. মহিদুল ইসলাম, মো. দিপন ও মো. বাবু। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. উৎসব, মহিলা সভানেত্রী শবনম মোস্তারী রশ্মি, পলাশ, গোলাপ, শ্রী স্বপন কুমার দাস, রবিউল ও হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় বাসিন্দাদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়।