বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৭৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) উপজেলার গাবিদপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম।
অভিযানকালে সুমি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক দেলোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা, দুই ভাই দই অ্যান্ড মিষ্টি দোকানের মালিক হররু গোস্বামীকে ১৫ হাজার টাকা, ভাই ভাই দই অ্যান্ড মিষ্টি ভান্ডারের মালিক জাহাঙ্গীর আলমকে ৭ হাজার টাকা, থ্রি স্টার দই অ্যান্ড মিষ্টির দোকানের মালিক শামীম হোসেনকে ৭ হাজার টাকা এবং আরাবিয়া সুইটসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর মমতা রানীসহ সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।