
বগুড়া সংবাদ : রবিবার সন্ধ্যায় বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অফিস সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ বেগ, সেলিম রেজা, দাওয়াহ ও শিক্ষা সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন প্রমুখ। সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল তেল গ্যাস ও বিদ্যুতের সংকটের সমাধান, বগুড়ায় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে তারিখ ঘোষনা করায় বগুড়া সদরের সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত হয়।