
বগুড়া সংবাদ : সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব মোস্তফা মোঘল ।
পদ্মা একাদশ,যমুনা একাদশ, মেঘনা একাদশ ও করতোয়া একাদশ এর অধিনায়কসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশ, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ সাইন, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্যসচিব সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, তোফাজ্জল হোসেন, এসএম সিরাজ, ফেরদৌসুর রহমান, প্রতীক ওমর, মাহফুজ মণ্ডল, টিএম মামুন ও রাজিকুল ইসলাম রাফুসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।