
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা নাগরিক কমিটি তথা জনগণের দীর্ঘদিনের দাবীর পেপ্রক্ষিতে ও স্থানীয় এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের পপ্রচেষ্টায় উপজেলা পর্যায়ে গুররুত্বপূর্ণ সোনাতলা রেলস্টেশনে অবশেষে আন্তঃনগর বুড়িমারী এক্সপেপ্রস ট্রেন আগামী ৮ অক্টোবর যাত্রাবিরতী উদ্বোধন হতে যাচ্ছে। ট্রেনটি যাত্রাবিরতী হলেই সোনাতলা রেলস্টেশনে আর কোনো ট্রেন যাত্রাবিরতী বাকী রইবে না। সোনাতলা স্টেশন মাস্টার আব্দুল মাজেদ ও রবিউল ইসলাম জানান আন্তঃনগর বুড়িমারী ট্রেন আগামী ৮ অক্টোবর সোনাতলা রেলস্টেশনে যাত্রাবিরতীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে মর্মে আমরা ইতোমধ্যে রেল ডিপার্টমেন্ট থেকে চিঠি পেয়েছি। তারা আরো জানান ট্রেনটি ঢাকা থেকে লালমনি যাবার পথে সোনাতলা স্টেশনে যাত্রাবিরতীর নির্দ্ধারিত সময় বিকেল ৩টা ৩৫ মিনিট থেকে ৩৭ মিনিট। আর লালমনি থেকে ঢাকা যাবার পথে সোনাতলায় যাত্রাবিরতীর নির্দ্ধারিত সময় রাত ১১টা ৩১ মিনিট থেকে ৩৩ মিনিট। অর্থাৎ দুই মিনিট যাত্রাবিরতী করবে। ঢাকাগামী যাত্রীদের জন্য সোনাতলা স্টেশনে কতটি টিকিট বা সিট বরাদ্দ থাকবে ? এমন পপ্রশ্নে স্টেশন মাস্টার বলেন এ মূহুর্তে বলতে পারছিনা। তবে পরবর্তীতে জানা যাবে। উল্লেখ্য,সোনাতলা নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শেপ্রণি পেশার মানুষদের নিয়ে আন্তঃনগর বুড়িমারী এক্সপেপ্রস ট্রেন যাত্রাবিরতীর দাবীতে সভা-সমাবেশ ও পথসভাসহ বিভিন্ন কর্মকর্তার কাছে স্মারকলিপি পপ্রদান করেছেন। যোগাযোগ করেছেন স্থানীয় এমপি কাজী রফিকুল ইসলামের সাথে। তিনি বিষয়টি আমলে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। কাজী রফিকুল ইসলামের অক্লান্ত পরিশপ্রম আর পপ্রচেষ্টায় সোনাতলা স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপেপ্রস ট্রেন আগামী ৮ অক্টোবর যাত্রাবিরতীর উদ্বোধন হতে যাচ্ছে বলে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান জানান। তিনি আরো জানান, এই মহৎ কাজের জন্য আমরা কমিটির পক্ষ থেকে এমপি মহোদয়ের পপ্রতি কৃতজ্ঞতা পপ্রকাশ করেছি। সোনাতলার সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু জানান, আন্তঃনগর বুড়িমারী এক্সপেপ্রস ট্রেন সোনাতলা স্টেশনে যাত্রাবিরতীর বিষয়ে ‘সোনাতলা নাগরিক কমিটি’ জনগণকে সাথে নিয়ে নানা কর্মসূচি পালন করেছে। তাদের সকল কর্মসূচি সোনাতলার সাংবাদিক বন্ধুরা বিভিন্ন পত্রিকায় সংবাদ পপ্রকাশ করেছে। পপ্রচারিত হয়েছে মোহনা টেলিভিশনেও। স্থানীয়দের অনেকে বলেছেন ট্রেনটির ভাড়া যাই হোক, আমরা অল্প সময়ে ও নিরাপদে বগুড়া তথা ঢাকায় যাতায়াত করার সুবিধা পাবো।