
বগুড়া সংবাদ : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া মহানগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. রঞ্জনা এবং ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি মোছা. শবনম মোস্তারী রশ্মি ও সাধারণ সম্পাদক মোছা. সোহানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক মনজু।
এ সময় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহিন, মো. সোবাহান, মো. মুন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন, স্বেচ্ছাসেবক সম্পাদক মো. মহিদুল ইসলামসহ ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ওয়ার্ড বিএনপি নেতা মো. দিপন, মো. দিয়ান, মো. দুলাল, মো. রিমন, মো. গোলাপ, মো. জুম্মান, মো. ভিক্ষু, মো. সালেক চৌধুরী সানা, মো. বাবু, মো. পলাশ ও মো. জামরুল, বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. ওভি, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রুবেল, শহর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. সাদ্দাম, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফয়সাল এবং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. পল্টুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।