
বগুড়া সংবাদ : বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া মহানগর কমিটির নেতৃবৃন্দ।
এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ রেজাউল করিম বাদশা এমপির সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, বগুড়া মহানগর জিসাসের সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনক, সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলাম শেখ, সহসভাপতি গুলজার আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ আহম্মেদ মোহাম্মদ আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান পিরু, সাংগঠনিক সম্পাদক সোলাইমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, কোষাধ্যক্ষ মনির উদ্দিন শিপু, দপ্তর সম্পাদক মোসাদ্দেক আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ পারস্পরিক সৌজন্য ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।