প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:৩১ এ.এম
আলোকিত সোনাতলা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ৩ অক্টোবর
![]()

বগুড়া সংবাদ : সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে" স্লোগানকে সামনে রেখে বগুড়ায় আলোকিত সোনাতলা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৩ অক্টোবর (শনিবার) বিকেল ৩টায় শহরের জহুরুলনগরের সংগঠন কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের আয়োজনে র্যালি, আলোচনা সভা, কেক কর্তন ও গরীব ও দুঃস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব (জাকির),জ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. আবদুল মজিদ, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব (জাকির), পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. আবদুল মজিদ, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আলোকিত সোনাতলা ফাউন্ডেশনের উপদেষ্টা এরশাদুল বারী (এরশাদ), মো. মাহফুল ইসলাম এবং সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের অধ্যাপক মো. মাহাতাব হোসেন মণ্ডল।
সংগঠন সূত্রে জানা গেছে, জানা যায়, ২০২১ সালে মানব সেবার মহান ব্রত নিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
যাত্রা শুরুর পর থেকে মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে আলোকিত সোনাতলা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের মূল্যবান উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৩ অক্টোবর বিকেল ৩টায় আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ