
বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :
বগুড়ার গাবতলীতে প্রায় ১৬ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বিকেলে সেতুগুলোর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। শেষে তিনি মোনাজাতে অংশ নেন। সেতুগুলোর মধ্যে পাঁচকাউনিয়া গ্রামে ইছামতি নদীর ওপর ৫০ মিটার দীর্ঘ গজারিয়া সেতু নির্মাণে ব্যয় হবে ৪ কোটি ৫৪ লাখ টাকা। বটিয়াভাঙ্গা কৃত্তনিয়া গ্রামে সুখদহ নদীর ওপর কৃত্তনিয়া সেতু নির্মাণে ব্যয় হবে ৫ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া শিলদহবাড়ী গ্রামে ইছামতি নদীর ওপর শিমুলতলা সেতু নির্মাণে ব্যয় হবে ৬ কোটি ৪২ লাখ টাকা। সেতু তিনটির বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। অনুষ্ঠানে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফজলে রাব্বীসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও জনপ্রতিনিধিদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।