
বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে ব্যাটারিচালিত অটো রিকসা চুরির অভিযোগে শেখ সাদি (৪০) নামে এক যুবকে আটকের পর মারধরের করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় চুরি হওয়া অটো রিকসাটিও উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মথুরাপুর বাজার এ ঘটনা ঘটে।
আটককৃত যুবক শেখ সাদি বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার মোহাম্মদ খাদেমের ছেলে।
জানাযায়, শনিবার দুপুর ১টার দিকে উপজেলার মথুরাপুর বাজার থেকে অটো রিকশাটি চুরি হয়। পরে বিকাল ৫টার দিকে অটোরিকশার চালক সেটি দেখতে পেয়ে শনাক্ত করেন এবং শেখ সাদিকে ধাওয়া করেন। পালানোর সময় অটোরিকশাটি একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে শেখ সাদি আটকা পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে মারধর করে। পরে খবর পেয়ে ধুনট থানার এএসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পুলিশ চুরি যাওয়া অটোরিকশাটিও উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।