
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাহালু বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. জাকারিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মোশারফ হোসেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় টিমের সদস্য সচিব মো. এনামুল হক।
সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী দলের সেক্রেটারি হাফেজ মুফতি একরামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তাফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মামিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে বক্তারা জাতীয়তাবাদী ওলামা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
তবে সম্মেলনে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়নি।