
বগুড়া সংবাদ : ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে বগুড়ার ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর ছানোয়ার হোসেন, অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা প্রমূখ।