প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৭:৫৫ পি.এম
শনিবার বগুড়ায় আসছেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান
![]()

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান বিভিন্ন কর্মসুচীতে যোগদান উপলক্ষ্যে আগামী ১২/০৯/২০২৬ ইং শনিবার বগুড়ায় আগমন করবেন।
ঐ দিন সকাল ৬টায় তিনি বগুড়ার ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন। সকাল ১০টায় বগুড়া সার্কিট হাউজে জাতীয়-স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করবেন। দুপুর ১২টায় বগুড়া হোটেল মমইনে অনুষ্ঠিত বগুড়া জেলা ও মহানগরী জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিকাল ৩ টায় জামেয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম জামিল মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
আমীরে জামায়াতের উপরোক্ত কর্মসুচীতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে এবং সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাংবাদিক বন্ধুদের উপস্থিত থাকার আমন্ত্রন জানিয়েছেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার এবং বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ