প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ২:০২ পি.এম
সান্তাহারে কুড়িগ্রাম ট্রেনে লাইনচ্যুত ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত ঘটনায় সাড়ে ৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাগেজ ভ্যানের বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর পর থেকে উত্তরাঞ্চল থেকে ঢাকা এবং দক্ষিণ অঞ্চল খুলনা, রাজশাহীর মধ্যে বন্ধ থাকা ট্রেন পুনরায় চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে আহবায়ক, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আসিফ আহমেদ লোকোসহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য; গত সোমবার কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৭ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌছার পূর্ব মুহূর্তে ট্রেনটির ল্যাকেজ ভ্যানের বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চল থেকে ঢাকা এবং দক্ষিণ অঞ্চল খুলনা রাজশাহীর মধ্যে সকল প্রকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। সাড়ে ৪ ঘন্টা পর রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক ভাবে শুরু হয়।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ