
বগুড়া সংবাদ : মেধার বিকাশ ঘটাতে লেখাপড়ার বিকল্প নেই-টিটু
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর এপিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম টিটু বলেছেন, মেধার বিকাশ ঘটনাতে লেখপড়ার বিকল্প নেই। ভালো জ্ঞান বৃদ্ধি,সুমানুষ ও সুনাগরিক হতে হলে ছাত্র-ছাত্রীদেরকে মনোযোগের সাথে বেশি বেশি সব ধরণের ভালো বই পড়তে হবে। লেখাপড়া ছাড়া পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব নয়। তিনি আরো বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। যারা সুশিক্ষা অর্জন করবে তাদের মেধা কেউ কেড়ে নিতে পারে না। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবিরের সভাপতিত্বে সোনাতলা পৌর অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনাতলা পৌর বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক এটিএম গোলাম রকিব, যুবদল নেতা রহমতুল্লাহ্,সাবেক ছাত্রনেতা লাপিজুর রহমান বাবু,মাহমুদুর রহমান রনি,আশরাফুল হায়দার সুমন, সাজেদুর রহমান সুজন,মিনারুল ইসলাম,শিপন মিয়া ও ইমাম জাহিদ ফুয়াত প্রমুখ। বক্তব্য শেষে তৌহিদুল ইসলাম টিটু জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরকে ক্রেস্ট প্রদান করেন। সেইসাথে স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ সম্মাননা হিসেবে প্রধান অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এদিকে এপিএস তৌহিদুল ইসলাম টিটু সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদলের নেতৃবৃন্দ অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।