
বগুড়া সংবাদ : সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, শেখ মুজিবুর রহমানের সময় দেশে দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ না খেয়ে মারা গেছে। কিন্তু জিয়াউর রহমানের সময় একজনও না খেয়ে মারা যায়নি। জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদেশকে সুজলা-সুফলা,শস্য শ্যামলা করার জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করেছেন বহুদলীয় গণতন্ত্র। তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন। জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না। তিনি ইরাক-ইরান যুদ্ধ থেমে দিয়ে বিশ্বনেতায় পরিণত হয়েছিলেন। তিনি আরো বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার সোনাতলায় বিএনপির বহু নেতাকর্মির বিরুদ্ধে ২০৬টি মামলা দিয়েছে। আমি মামলাগুলো পরিচালনা করেছি। গণতন্ত্র রক্ষার জন্য আমাদের সেইসব নেতাকর্মি মাসের পর মাস পালিয়ে থেকেছে, জেল খেটেছে। তারা যাতে গণতন্ত্রের স্বাদ পায়, কথা বলার স্বাধীনতা পায়, এজনই আমাদের নেতাকর্মিরা বহু কষ্ট করেছেন। জাকির বলেন,তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ক্ষমতায় এসেছে। আমরা লক্ষ্য করছি যে,কিছু হাইব্রিড আওয়ামী দোসর ও কিছু আওয়ামী-বিএনপি তারা নব্য বিএনপি সেজে ফায়দা লুটানোর চেষ্টা করছে। কিন্তু কোনো লাভ নেই। তাদেরকেও শেখ হাসিনার মতো বাংলার মাটি থেকে পালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় শহীদ সৈকত চত্বরে বিশাল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা আকন্দ, বিএনপি নেতা শফিকুল ইসলাম মন্ডল,আহসান হাবিব রতন,সিজু,আহসান হাবীব মোহন ও জহুরুল ইসলাম শেফা মন্ডল প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা হুকুম আলী মাস্টার,রঞ্জনা খান, ডা.এমএ হান্নান বাটালু, রুহুল আমিন রঞ্জু,মোমিনুর রহমান স্বপন,মুকুল মেম্বর,জাকির হোসেন রুবেল,মিজানুর রহমান,এসএম হাদী,জামরুল মেম্বর,সালজার রহমান, নাসিরুল ইসলাম, যুবদল নেতা ফজলুল করিম বাবুল,হুমায়ুন কবির, লিটন,উপজেলা কৃষকদল নেতা মানজুদুর রহমান লাঞ্জু, সোহরাব হোসেন উজ্জ্বল মুন্সি,শফিউল্লাহ,শ্রমিকদল নেতা মোনারুল ইসলাম বিটু,মিজানুর রহমান মিজান,স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল ওহাব হক,ছাত্রদল নেতা জরিফুল ইসলাম,উপজেলা জিসাস সভাপতি উজ্জ্বল হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গদলের বহু নর-নারী। এর আগে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। জাকিরের নেতৃত্বে বৃহস্পতিবার সোনাতলায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।