
বগুড়া সংবাদ : বাংলাদেশ দলিল লেখক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা দলিল লেখক কার্যালয়ে দলিল লেখক মুনছুর রহমানের সভাপতিত্বে এবং দলিল লেখক আব্দুল হাকিমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন দলিল লেখক আসাদুজ্জামান লিটন, হেলাল উদ্দিন, তারক রহমান, শামছুল আলম, একরামুল হক, রবিউল ইসলাম, জিল্লুর রহমানসহ অন্যরা।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি বাংলাদেশ দলিল লেখক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
কমিটিতে রমজান আলী, মুনছুর রহমান, এটিএম ফরিদুজ্জামান বুলু, একরামুল হক খন্দকার ও খলিলুর রহমানকে উপদেষ্টা করা হয়েছে। আসাদুজ্জামান লিটনকে সভাপতি, তারক রহমান খন্দকারকে সিনিয়র সহসভাপতি, আসাদুল ইসলামকে সহসভাপতি, রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক, সামছুল আলম ও জালাল উদ্দিনকে সহসাধারণ সম্পাদক, আব্দুল হাকিম খন্দকারকে সাংগঠনিক সম্পাদক, হেলাল উদ্দিনকে কোষাধ্যক্ষ, ওছমান আলীকে দপ্তর সম্পাদক এবং মাফাজ্জল হাসনকে প্রচার সম্পাদক মনোনীত করা হয়েছে।