প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৯:১৯ পি.এম
জাতীয় মৎস্য পদক পাওয়ায় বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার কে অভিনন্দন ও শুভেচ্ছা
![]()

বগুড়া সংবাদ : জাতীয় মৎস্য পদক-২০২৬ এর পাঙ্গাস, তেলাপিয়া ও কৈ মাছ উৎপাদন জি এম অ্যাকোয়া কালচার লিমিটেডের স্বত্বাধিকারী ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে স্বর্ণ পদক পুরস্কৃত করা হয়েছে। গত রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই স্বর্ণ পদক নেয়।
স্বর্ণ পদক পাওয়ার গতকাল সোমবার রাত ১০ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েলের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শওকত, সাংগঠনিক সম্পাদক কামাল মোল্লা, বিএনপির নেতা মনিরুল ইসলাম রতন, মাজেদ হোসেন, সাবেক পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক এস এম নওফেল হাসান বিপাশ, যুবদল নেতা স্বপন, বাবু, মিলন, সান্তাহার পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহাবুব আলম, আহসানুল হক ডিগ্রী কলেজের সাধারণ সম্পাদক আপন কর্মকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত অভি প্রমুখ।
এ বিষয়ে সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার স্বর্ণ পদক অর্জন করায় সান্তাহার পৌর বিএনপি গর্বিত ও আনন্দিত। তাঁর এই সম্মাননা বগুড়া, দুপচাঁচিয়া, আদমদীঘি ও সান্তাহার পৌরবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এই অর্জন তাঁকে আরও অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি। তাঁর এই সাফল্য আগামী দিনে এলাকার মানুষের কল্যাণে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রেরণা জোগাবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করছি।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ