প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ১২:৪৪ এ.এম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বগুড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল
![]()

বগুড়া সংবাদ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল করেছে জেলা ছাত্রদল।
শনিবার (১৫ আগস্ট) বাদ যোহর শহরের মফিজ পাগলার মোড় এলাকায় মস্জিদে বাইতুল্লাহ ও ইসলামিক সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, আরাফতি রহমান কোকোসহ দলের নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সিনিঃ সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সহ-সভাপতি, অছি, মশিউর, মুন্না, হাবিব আরিফুল, আমিনুল, সাদ্দাম, রিয়েল,যুগ্ম-সাধারণ সম্পাদক- ইমরান, জাকির, নাহিদ দপ্তর সম্পাদক সোহান, ধর্ম বিষয়ক তালহা,শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, সাধারণ সম্পাদক সম্পাদক আতিকুর রহমান রিমন, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক শাকিল, যুগ্ন- আহবায়ক বিপ্লব, সদস্য সচিব রাফিউল ইসলাম, শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহŸায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের আহŸায়ক আকিব, সিনিঃ আহŸায়ক এমদাদুল, সদস্য সচিব সাকিব, ধুনট উপজেলার ছাত্রদলের আহŸায়ক আলম, যুগ্ন আহŸায়ক মিরাজ, শাজাহানপুর উপজেলার ছাত্রদলের আব্দুল্লঅহ্ ছোটন,সহ-সভাপতি পায়েল, কাহালু উপজেলার সাধারণ সম্পাদক হাবিব সহ বগুড়া জেলা ছাত্রদলের ২৮টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া শেষে উপস্থিতদের মধ্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ