
বগুড়া সংবাদ : জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপুর্তি উপলক্ষে শুক্রবার বাদ জুময়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে ১১দলীয় ঐক্য বগুড়া মহানগরী শাখা। দোয়া মহফিলে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থ্যদের সুস্থ্যতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারীঅধ্যাপক রফিকুল আলম, বগুড়া জেলা এনসিপি’র যুগ্ন আহবায়ক এনামুল হক বাবু বিশ্বাস, যুগ্ন আহবায়ক রুহুল আমিন বাকি, যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল প্রধান আব্দুস সবুর সুমন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপু, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, রাকিবুল ইসলাম, জামায়াত নেতা আব্দুস সালাম তুহিন প্রমুখ।