
বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে আওয়ামীলীগের মশাল মিছিলের মামলায় যুবলীগ ও কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহিস্পতিবার গ্রেপ্তারকৃত আসামীদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট পৌর এলাকার শাজাহান আলীর ছেলে ধুনট পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুমন (৩৬) ও চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের তাহের তালুকদারের ছেলে চৌকিবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার (৪২)।
ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা আসামীরা ২০২৫ সালের ১৭ ফেব্রæয়ারী ধুনট বাজারে মশাল মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এঘটনায় যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে এক অভিযান চালিয়ে সুমন ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামীদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।