
বগুড়া সংবাদ : আওয়ামী লীগের দোসর বগুড়া বেকারি অবৈধ শ্রমিক নামধারী নেতা নূর মোহাম্মদ রাঙ্গার গ্রেফতারের দাবিতে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন ও বগুড়া জেলা জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দল।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ এর আগে সাত মাথা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন ।
স্মারকলিপিতে সংগঠন দুটির নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত নূর মোহাম্মদ রাঙ্গা পরপর দুইবার বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এবং বগুড়া জেলা জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন। এছাড়া সাতমাথাস্থ সংগঠনের কার্যালয় দখলের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়।
বক্তারা বলেন, অভিযুক্ত নূর মোহাম্মদ রাঙ্গাকে দ্রুত গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় শ্রমিকদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুল কবির, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি লিটন শেখ বাঘা, বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আহসান সাব্বির সোহাগ।
বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া, বগুড়া জেলা জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জালালুদ্দিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক বিএম বকুল মোল্লা ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন, হোটেল শ্রমিক নেতা সেলিম লস্কর। রিকশা-ভ্যান শ্রমিক দল নেতা আল আমিন হোসেন, রুস্তম আলী, জনাব আলী , জাতীয়তাবাদী দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-২৪৪৫) এবং বগুড়া জেলা জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দল (রেজি. নং-২১৪৫)।