
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন,মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান,উপজেলা শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশীদ,জোড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী,মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম,জুলাই আন্দোলনে শহীদ সৈকতের বাবা নজরুল ইসলাম,সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু ও বীর মুক্তিযোদ্ধা সাহাজুল ইসলাম গাজী প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আনোয়ার হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ রোকসানা,থানার ওসি তদন্ত গৌতম চক্রবর্তী,সোনালী ব্যাংকের ম্যানেজার সুলতান মাহমুদ সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু,গণঅধিকার পরিষদের উপজেলা আহবায়ক সাহারুল ইসলাম লাজু ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী কিছু সংখ্যক ছাত্র-সহ অনেকে।