
বগুড়া সংবাদ : বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দল চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল বন্দর কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিএম বকুল মোল্লা ও সাংগঠনিক সম্পাদকের আল আমীনের অনুমোদনক্রমে এ উপকমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. কাশেম, সহ-সভাপতি মো. সজল মিয়া, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মো. জাহিদুল ও মো. লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাজু মিয়া, অর্থ সম্পাদক মো. কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, ধর্ম সম্পাদক মো. নূরনবী, প্রচার সম্পাদক মো. আশরাফুল এবং সড়ক সম্পাদক মো. মিন্টু।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. রাজু শেখ, মো. আমিনুর, মো. তুহিন মিয়া, মো. মোবারক আলী, মো. নজরুল ইসলাম, মো. সাব্বির রহমান, মো. মতিউর রহমান, মো. চয়ন মিয়া এবং মো. শাহিনুর।
নবগঠিত উপকমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।