
বগুড়া সংবাদ : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন যুব ও ক্রীড়া সংস্থার উদ্যোগে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভান্ডার পাইকা উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা যুবদলের সদস্য ( দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) গোলাম রব্বানী জায়দার এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন।
প্রধান অতিথির বক্তব্যে আবু হাসান বলেন, আমরা চাই না তরুণ মাদকের মাঠে খেলুক। আমরা চাই সে সবুজ ঘাসের মাঠে খেলুক। এখানে সে শিখবে ডিসিপ্লিন, শিখবে হার-জিত মেনে নেওয়া, শিখবে টিম হয়ে লড়া।
তাই খেলোয়াড় ভাইয়েরা, ন্যায্য খেলুন। রেফারিকে সম্মান করুন। প্রতিপক্ষকে ভাই ভাবুন। জিতলে হাসবেন, হারলে শিখবেন।
আমরা কথা দিচ্ছি - খেলার মাঠের পাশে আমরা আছি, তরুণের পাশে আমরা
উদ্বোধকের বক্তব্যে হারুনুর রশিদ সুজন বলেন, "যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মাদকমুক্ত রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এমন আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ১নং ওয়ার্ড দক্ষিণভাগ কিশোর ক্লাব এবং ৮নং ওয়ার্ড ইয়াং জেনারেশন ক্লাব। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত নৈপুণ্যে মাঠজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, যা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আযম সুমন, সবুজ দেওয়ান, জেলা যুবদলের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন শানু,সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন, ধমীয় সম্পাদক সাব্বির আহমেদ, পল্লী বিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক হৃদয়, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম, ইমদাদুল হক রাব্বি, ইউপি প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী প্রাং, সদস্য হাফিজার রহমান, সহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবী, বিভিন্ন ওয়ার্ডের যুবক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।