
বগুড়া সংবাদ : বগুড়া জেলা যুবদলের উদ্যোগে সোমবার বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা যুবদল, উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন ২৩ জুন মঙ্গলবার থেকে সাংগঠনিক সপ্তাহ পালন করবে যুবদল। এই সাংগঠনিক সপ্তাহ পালনে মাঠে থাকবে যুবদলের নেতাকর্মীরা।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র,
যুগ্ম-সম্পাদকমন্ডলী, ইমরান হোসেন, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, বাবুল প্রধান, সহ সাধারন সম্পাদক জাকির হোসেন রাকিব, শফিউল আলম শাফিন ও আনিসুল হক, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে আল আমিন শানু, মাহমুদুল হাসান জিতু, কামাল হোসেন, সোহাগ মাহমুদ, ওয়াজ করণী আকাশ, মাহাতাব উদ্দিন, রেদওয়ানুল হক হৃদয়, সাব্বির আহম্মেদ, আব্দুল বারী লিটন ও মামুনুর রশিদ মামুন, সদস্যদের মধ্যে সাব্বির, কামরুল হাসান ঝিনুক, ফিরোজ আলম বাবলা, হামিদুর রহমান হিমেল, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ সহ সংগঠনের ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ।