
বগুড়া সংবাদ : বুধবার রাতে বগুড়ার কাহালুর মালঞ্চা ইউনিয়নের এরুইল (বোলধর) এলাকায় শক্রতামূলক ভাবে ৪০ শতাংশ পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষ টাকার মাছ নিধন করেছে। জানা যায়, বগুড়া শহরের রহমান নগর এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র সোয়াইব হোসাইন উক্ত পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। কাহালু থানায় অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার কাহালু থানার এস আই (নিরস্ত্র) জমশেদ আলী ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করেন।