
বগুড়া সংবাদ : বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১১টায় শহরের ঝাউতলায় চেম্বার ভবনের ৪র্থ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. অসিয়া খাতুন উপস্থিত থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী সভাপতি পদে মো. সেলিম রেজা ‘ছাতা’ এবং এমএসএম আতিকুর রহমান বাদল ‘গোলাপ ফুল’ প্রতীক পেয়েছেন।
সহ-সভাপতি পদে মো. এরশাদুল বারী এরশাদ ‘হারিকেন’, মো. মামুনুর রশিদ মামুন ‘মোমবাতি’, মো. হামিদুল হক চৌধুরী হিরু ‘আনারস’ এবং মো. মামদুদুর রহমান শিপন ‘খেজুর গাছ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
পরিচালক পদে মো. রায়হান হক ‘মোবাইল ফোন’, সুমন কুমার সিং ‘প্রজাপতি’, এমদাদ আহমেদ ‘কলম’, মো. রফিকুল ইসলাম ‘বই’, মো. মাহফুজুল হক ‘দেয়াল ঘড়ি’, মো. মহররম আলী ‘মোটরসাইকেল’, শাহিনুর ইসলাম ‘ঘোড়া’, মো. কায়েস ‘ডাব’, মো. আব্দুল বাছেত ‘গরুর গাড়ি’, সৈয়দ সোহেল আহমদ ‘ঈগল’, মো. জরজিস হোসেন ‘মোরগ’, মো. শফিকুল ইসলাম খোকন ‘দোয়াত-কলম’, খন্দকার মেজবাহুল হক রন্টু ‘দোয়েল পাখি’, মো. রাসেদুল ইসলাম ‘মই’, শ্রী পরিমল চন্দ্র দাস ‘ফুটবল’, শামসুল হক বেনু ‘চেয়ার’, এস এম নুর-ই আলম সিদ্দিকী পল্লব ‘হরিণ’, মো. শাহিনুর ইসলাম সবুজ ‘কাপ-পিরিচ’, মো. মতিউর রহমান ‘চশমা’, মো. আজিজার রহমান মিলটন ‘উড়োজাহাজ’, মো. মানিক সরকার ‘টেলিভিশন’ এবং কামাল ইনেনু ‘আপেল’ প্রতীক পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৫ জুলাই বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক—এই তিনটি পদে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন এবং পরিচালক পদে ২২ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৭ জন।
নির্ধারিত তফসিল অনুযায়ী ৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে শহীদ টিটু মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন পর্যায়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, তফসিল অনুযায়ী সব নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। আসন্ন নির্বাচনে চেম্বারের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।