
বগুড়া সংবাদ : মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের উদ্ভোবনী চিন্তা, বিজ্ঞানাচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে শুক্রবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে এডুকেশনাল এক্রিলেন্স সাপোর্ট স্কিম এর আয়োজনে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও
কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলী। কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহি প্রকৌশলী মো. মামুন হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত আখতার খানম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃনন্দ। উল্লেখ্য যে, অনুষ্ঠানে ১০টি স্টল অংশগ্রহন করে।