
বগুড়া সংবাদ: সোমবার বিকেলে বগুড়া শহরের এক চাইনিজ রেস্টুরেন্টে বগুড়া জেলার মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সচিব, অধ্যক্ষ, সুপারের সাথে মাদরাসা শিক্ষা বোর্ডের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকারী মুস্তাফাবিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ফারুক আহমেদ। মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উলিপুর মাদরদসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, শেরপুর শহীদিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, বুজুর্গধাামা মাদরাসার অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, গাবতলী আলিম মাদরাসার অধ্যক্ষ রেজাউল বারী, তরফসরতাজ মাদরাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি মাদরাসা শিক্ষকদের জ্ঞানের পরিধি আরো বিকশিক করে বর্তমান প্রযুক্তি কাজে লাগিয়ে শিক্ষা সম্প্রসারনের আহবান জানান।