
বগুড়া সংবাদ :বগুড়ার কাহালু উপজেলায় প্রান্তিক খামারিদের গবাদি প্রাণীর জীবন রক্ষায় ও প্রাণিসম্পদ সুরক্ষায় বিনামূল্যে ল্যাম্পি রোগের ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
ব্র্যাক মাইক্রো ফাইনান্স এর আয়োজনে ও ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় শনিবার ২৩ মে
দিনব্যাপী এই ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পেইনের মাধ্যমে ৭৫ জন প্রান্তিক খামারির মোট ১২৫টি গবাদি প্রাণীর দেহে সম্পূর্ণ বিনামূল্যে ল্যাম্পি রোগের ভ্যাকসিন প্রদান করা হয়।
বর্ষা মৌসুমের শুরুতে গবাদি প্রাণীর মরণব্যাধি ল্যাম্পি রোগের প্রাদুর্ভাব ঠেকাতে গ্রামীণ খামারীদের বড় ধরনের আর্থিক লোকসান থেকে রক্ষা করতেই ব্রাক এই জরুরি স্বাস্থ্যসেবা মূলক ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কাহালু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুল মালেক। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন ল্যাম্পি গবাদী প্রাণীর একটি মারাত্মক ছোঁয়াছে রোগ। সঠিক সময়ে এই ভ্যাকসিন দেয়ার ফলে এলাকার শত শত পশুপাখি অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। তিনি খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন ও খামার ব্যবস্থাপনার নানামুখী পরামর্শ প্রদান করেন।
উপস্থিত ছিলেন ব্র্যাকের নর্থ ওয়েস্ট ডিভিশনের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট মোঃ আব্দুল বারিক
এলাকাব্যাস্থাপক মোঃ লুৎফর রহমান, বি ডি ইউ মোঃ মোস্তাকিম খন্দকার এক্সটেনশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তরা।