
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ফল সমিতির কার্যালয়ে ফল ব্যাবসায়ীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। নির্বাচনে সর্বসম্পতিক্রমে বিনা প্রতিদ্বন্দিতায় গোলাম মোস্তফাকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। সমিতির ৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে আসলাম হোসেন, সহ-সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন বাবু, ক্যাশিয়ার নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক মামুন হোসেন, কার্যকরী সদস্য রয়েছেন, আসাদুল ইসলাম, সোবহান, রিফাত।