বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) -২০২৬ এর উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার। তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যেও যে প্রতিভা লুকিয়ে আছে, এই ধরনের আয়োজনের মাধ্যমে তা বিকশিত হওয়ার সুযোগ পায়। ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। সহকারী শিক্ষক তাসমিনুর রহমান জুয়েল সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানকর অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী, আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক নান্নু মিয়া, আমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।