বগুড়া সংবাদ : শনিবার রাতে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ যুব বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শহর সেক্রেটারি আব্দুল হাদী শফিকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সহ সভাপতি এনামুল হক রানা, মোস্তফা মোঘল, দেলোয়ার হোসেন সাঈদী, আব্দুল ওয়াদুদ, ডা. মুনছুর রহমান, শরিফুল ইসলাম সোহেল, আবু সুফিয়ান পলাশ, রুহুল আমিন বাকী প্রমুখ।
সমাবেশে যুব ও ক্রীড়া বিভাগের সকল ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীল আুপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ফল হলেও সেই চেতনা থেকে সরে যাওয়ার চেষ্টা চলছে। গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, জনগণের দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উদ্দেশ্যে সরকার কুটকৌশল অবলম্বন করছেন, যা দেশের যুব সমাজ কোনভাবে মেনে নিবেনা।