বগুড়া সংবাদ : এক্স ক্রিকেটারস বগুড়া’র আয়োজনে সাবেক ক্রিকেটার ও কোচ মরহুম মোসলেম উদ্দিন স্মরণে “এসআর গ্রুপ মোসলেম স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট” এর উদ্বোধন হয়েছে। শনিবার সকালে শহীদ চান্দু ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। উদ্বোধনী খেলায় উদ্বোধনী খেলায় বগুড়ার ইনডিপেনডেন্স’২৪ ৭ উইকেটে রংপুর ইয়ং ক্রিকেট ক্লাব কে পরাজিত করেছে। টুর্নামেন্ট কমিটির আহবায়ক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মেজবাউল করিম, এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: আসিফ রব্বানী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া ডি এস এর সাবেক সাধারণ সম্পাদকও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এম আর সিদ্দিক লেমন, রিভো’র ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ, নর্দান স্ক্রিন এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান, ল্যান্ড সেল এর চেয়ারম্যান এমদাদ আহমেদ বাবু, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খাজা আবু হায়াত হিরু, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, টুর্নামেন্ট কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, শাহেদুল ইসলাম রবি, হাদিয়া জামান শিশির, মারুফ হোসেন প্রমুখ।
টুর্ণামেন্ট কমিটির অন্যতম সদস্য খালেদ মাহমুদ রুবেল জানান, প্রথমবার আয়োজিত এই টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। টুর্ণামেন্টে অংশগ্রনকারী দলগুলো ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ৪ গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে হবে কোয়াটার ফাইনাল। এরপর সেমিফাইনাল এখন ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।